গ্রাহকদের সুবিধার্থে ঘরে ঘরে স্মার্টফোন পরিষেবা চালু করেছে ভারতের স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ড লাভা। দেশটির নয় হাজারের বেশি পিনকোডকে এ পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন্ন সব স্মার্টফোনের জন্য এ পরিষেবা গ্রহণ করা যাবে। এক বিবৃতিতে লাভা জানায়, কোনো গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে। কোনো সেলফোনের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে লাভার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরিষেবা নেয়া যাবে। —ইটিটেলিকম