গুগল প্লে স্টোরে তৃতীয় পক্ষের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে না দেয়ায় সার্চ ইঞ্জিন জায়ান্টটিকে ১১ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে ভারত। কোনো অ্যাপের পরিষেবা ক্রয় বা অ্যাপে কেনাকাটার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে তৃতীয় পক্ষের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারের অনুমতি দেয় তা নিশ্চিতে এ জরিমানা করেছে তদারকি সংস্থাটি। এ নিয়ে বিশ্বের বৃহত্তম বাজারে দ্বিতীয়বারের মতো জরিমানা গুনল অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। ২০২০ সালের শেষের দিকে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে দ্য কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। এর জেরে কয়েক দফায় জরিমানা গুনল গুগল। —রয়টার্স