সাবস্ক্রিপশনভিত্তিক গেমিং পরিষেবা আরকেডে নতুন আরো ২০টি গেম যুক্ত করেছে অ্যাপল। বর্তমানে প্লাটফর্মটিতে ২০০-এর বেশি গেম রয়েছে। নতুন গেমগুলোর মধ্যে অ্যাপ স্টোরে থাকা টেম্পল রানপ্লাস, পিপিকেপিপ্লাস ও লিম্বোপ্লাস রয়েছে। এছাড়া আরকেডে এক্সক্লুসিভ সিটিস্কেপস: সিম বিল্ডার, ডিজনি স্পেলস্ট্রাক ও টিএমএনটি স্প্লিনটার্ড ফেট রয়েছে। ২০১৯ সালে চালুর পর থেকে অ্যাপল আরকেড গেম ডেভেলপার ও ব্যবহারকারীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এ প্লাটফর্মে ডেভেলপাররা বিভিন্ন পরিবর্তনসহ গেম তৈরি এবং গেমাররা সেগুলো উপভোগ করতে পারে। টেকটাইমস
আরকেডে আরো ২০টি নতুন গেম অ্যাপলের
সাবস্ক্রিপশনভিত্তিক গেমিং পরিষেবা আরকেডে নতুন আরো ২০টি গেম যুক্ত করেছে অ্যাপল। বর্তমানে প্লাটফর্মটিতে ২০০-এর বেশি গেম রয়েছে।










