ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি
রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে ভারতের কমপিটিশন
কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) কর্তৃক এ জরিমানার সম্মুখীন হলো অ্যামাজন। খবর এনডিটিভি।
এক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, দুই বছর আগে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের
সঙ্গে অ্যামাজনের একটি চুক্তি হয়। সেটি আপাতত স্থগিত করা হলো। ২০১৯ সালে ফিউচার
গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে
একাধিক ভুল ছিল। সেখানে অনেক তথ্য গোপন করা হয়েছিল।
জরিমানার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি
অ্যামাজন। তবে প্রতিষ্ঠানটি
কমিশনের প্রতিবেদনে খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এরপর ভবিষ্যৎ
পরিকল্পনার কথা জানাবে।










