নিত্যদিনের ব্যবহারের
পাশাপাশি গেমিংয়ে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে স্মার্টফোন। এ চাহিদা ও প্রয়োজনীয়তার
কথা মাথায় রেখে নতুন স্মার্টফোন হট ৩০ বাজারে নিয়ে এসেছে ইনফিনিক্স। ডিভাইসটিতে থাকা
বিভিন্ন ফিচারের মধ্যে শক্তিশালী প্রসেসর, হাই-ডেফিনিশন স্ক্রিন ও উন্নত গেমিং প্রযুক্তি
উল্লেখযোগ্য।
হট ৩০ ফোনের সবচেয়ে
উল্লেখযোগ্য ফিচারগুলোর একটি হলো এর শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। এর ৮-কোর আর্কিটেকচার
ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্জ-এর দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। এর
ফলে এ ফোনে দ্রুত লোডিংটাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একইসঙ্গে চালানোর
সুবিধা পাওয়া যাবে।
হট ৩০ সেলফোনটিতে
৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। একবারের চার্জে ডিভাইসটি সারাদিন
ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানিটির। ৫ শতাংশ চার্জেও ডিভাইসটি দুই ঘণ্টা ব্যাকআপ দেবে।
গেমারদের জন্য এটি অনেক বড় একটি ব্যাপার। এছাড়া এর ৩৩ ওয়াট ফাস্টচার্জিং প্রযুক্তি
৩০ মিনিটেই ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে সহায়তা করে।
হট ৩০ ফোনে আছে
১০৮০পি হাই রেজল্যুশনের ৬ দশমিক ৭৮ ইঞ্চির পার ফোরেটেডস্ক্রিন। যার রিফ্রেশ রেট ৯০
হার্টজ এবং টাচস্যাম্পলিং রেট ২৭০ হার্টজ। ফলে মাইক্রো-অপারেশনের জন্য গেমাররা ভালো
রেসপন্স পাবে।
ফটোগ্রাফি প্রেমীদের
জন্য ডিভাইসে এফ ১.৬ অ্যাপারচারসম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। আরো আছে
একটিমাল্টি-ফ্রেম ওভারলে অ্যালগরিদম, যা রাতের ছবির মান উন্নত করে এবং বিভিন্ন ধরনের
নাইটফিল্টার ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। সেলফির জন্য সম্মুখে ৮ মেগাপিক্সেল ক্যামেরা
দেয়া হয়েছে। এ ফোনে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। এর ফলে ওয়াই-ফাই
এবং ফোনের ডাটা একসঙ্গে কাজ করে। হট ৩০ এর ৪+১২৮ জিবি ও ৮+১২৮ জিবির দু’টি
ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। রেসিংব্ল্যাক, সনিকহোয়াইট ও সার্ফিংগ্রিন- এই তিনটির রঙে
ডিভাইসটি কেনা যাবে। ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে এর দাম শুরু।










