চলতি বছরের শুরুতে গ্রুপ কলের ক্ষেত্রে হোস্টকে একসঙ্গে সবাইকে অডিও মিউট করার একটি অপশন দিয়েছিল গুগল মিট। এবার এ অ্যাপে আরো বেশি নিয়ন্ত্রণ রাখার সুযোগ করে দিল বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
গত ২১ অক্টোবর এক ব্লগ পোস্টে গুগল জানায়, গুগল মিটে এখন থেকে অডিওর পাশাপাশি ভিডিও মিউট করে দিতে পারবেন হোস্ট। এর মাধ্যমে মাইক্রোফোন ও ক্যামেরা দুটোই অফ করে দেয়া যাবে। নির্দিষ্ট করে দেয়া কিছু অংশগ্রহণকারীর ক্ষেত্রেও এ সুযোগ থাকছে। ফলে অংশগ্রহণকারী চাইলেও তার ক্যামেরা অন করতে পারবেন না। কেউ যদি গুগল মিটের অ্যান্ড্রয়েড বা আইওএসের এমন কোনো সংস্করণ ব্যবহার করে, যেখানে অডিও এবং ভিডিও লক সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে হোস্ট এ ফিচার চালু করা মাত্র তারা কল থেকে বাদ পড়ে যাবে।
একই সঙ্গে তাদের অ্যাপ আপডেট করার জন্য জানানো হবে। গুগল অবশ্য আজই এর রি-পেইড রিলিজ ডোমেইন চালু করতে যাচ্ছে। আর শিডিউল করা রিলিজ ডোমেইনগুলোর অ্যাকসেস শুরু হবে ১ নভেম্বর।










