হার্ডওয়্যার কোম্পানি পলি অধিগ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। হাইব্রিড কর্মপরিবেশের কারণে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান অধিগ্রহণের সংখ্যা বাড়ছে। এর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তিটি সম্পন্ন হলে প্রতি শেয়ার ৪০ ডলার হিসাবে অধিগ্রহণ মূল্য দাঁড়াবে ১৭০ কোটি ডলারে। তবে পলি নেট ঋণসহ মূল্য ৩৩০ কোটি ডলার। এইচপির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনরিক লরেস বলেন, হাইব্রিড কর্মপরিবেশ তৈরি হওয়ায় বর্তমানে কাজ সম্পাদনের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। টেকরাডার