রাশিয়ার শীর্ষ মেসেজিং প্লাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে গেছে টেলিগ্রাম। দেশটির মোবাইল অপারেটর প্রতিষ্ঠান মেগাফোনের তথ্যানুযায়ী, বেশকিছু ডিজিটাল সেবায় মস্কোর নিষেধাজ্ঞার কারণে অধিবাসীরা টেলিগ্রাম ব্যবহারে ঝুঁকছে। হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা বর্তমানে রাশিয়ার আদালতে মামলায় জর্জরিত। একই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির প্রশাসন টেলিগ্রাম ব্যবহারে প্রচারণা চালিয়েছে। মেগাফোনের তথ্যানুযায়ী মার্চের প্রথম দুই সপ্তাহে টেলিগ্রামের বাজার ৪৮ থেকে ৬৩ শতাংশে উন্নীত হয়েছে। রয়টার্স