নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোন খাতে অবদান রাখায় সম্প্রতি দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে অপো। ২০২৩ এডিশন বেস্ট নিউ প্রডাক্ট অ্যাওয়ার্ডসের অগমেন্টেড রিয়েলিটি (এআর) ক্যাটাগরিতে অপো এয়ার গ্লাস সিলভার পুরস্কার অর্জন করেছে।
অন্যদিকে বিজনেস মিডিয়া ফাস্ট কোম্পানি প্রকাশিত এ বছরের এশিয়া প্যাসিফিকের সেরা ১০ উদ্ভাবনী কোম্পানিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে অপো। গত ২০ এপ্রিল ফ্লোরিডায় এ পুরস্কার ঘোষণা করা হয়।
বিশ্বব্যাপী উদ্ভাবনে অসামান্য অবদান রাখার জন্য পণ্য, ডিজাইন এবং প্রযুক্তি এ তিন ক্ষেত্রে স্বীকৃতি প্রদানকারী বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি এডিসন অ্যাওয়ার্ডস, যা বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসনের সম্মানে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। ৩ হাজার জনের বেশি সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ ও শিক্ষাবিদ নিয়ে গঠিত প্যানেল কনসেপ্ট, ভ্যালু, ডেলিভারি ও ইম্প্যাক্ট এ চারটি মানদণ্ডের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে। উদ্ভাবনী ডিজাইন ও নিজস্ব প্রযুক্তির জন্য অপো এয়ার গ্লাস প্রতিযোগিতায় সিলভার জিতে নিয়েছে। বিশ্বের প্রথম ডিটাচেবল মনোকল এআর গ্লাস অপোর এ এয়ার গ্লাস। এর ওজন মাত্র ৩০ গ্রাম, যার ফলে এটি অনেক আরামদায়ক এবং সারা দিন ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক। ডিভাইসটিতে অপোর স্পার্ক মাইক্রো প্রজেক্টর, অত্যাধুনিক মাইক্রো এলইডি এবং ডিফ্র্যাকশন অপটিক্যাল ওয়েভগাইড ডিসপ্লেসহ বেশ কয়েকটি উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ প্রযুক্তিগুলোর মাধ্যমে অপো এয়ার গ্লাসে নোটিফিকেশন, নেভিগেশন, টেলিপ্রম্পটার এবং রিয়েল-টাইম অনুবাদের মতো ফিচার ব্যবহার করা যাবে।
অপো ব্যাটারি হেলথ ইঞ্জিন একটি সিস্টেম-লেভেল ব্যাটারি হেলথ অপ্টিমাইজিং সলিউশন। লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ডেড লিথিয়ামের সমস্যা সমাধানের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে এ প্রযুক্তি।










