দেশের বাজারে ‘স্পার্ক ১০ প্রো’ উন্মোচন করেছে টেকনো। নতুন ডিভাইসটিকে সেলফি ফোন হিসেবে অভিহিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
টেকনোর তথ্যমতে, স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা ও অ্যাডজাস্টেবল ডুয়াল সফট লাইট ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো আলোয় ভালো মানের সেলফি তোলা যাবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৮। টেকনোর দাবি, যারা মূলত গেমিং, ফটোগ্রাফি এবং অন্যান্য বিনোদনের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা চাইছে, স্মার্টফোনটি তাদের জন্য উপযুক্ত।
স্মার্টফোনটিতে ৫০ মেগা পিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে স্টারি গ্লাস ব্যাক প্যানেল এবং একটি ৬ দশমিক ৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। দীর্ঘসময় ব্যাকআপের জন্য রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
স্টারি ব্ল্যাক ও পার্ল হোয়াইট কালারে পাওয়া যাবে স্মার্টফোনটি। বর্তমানে রয়েছে দুটি সংস্করণ। এর মধ্যে একটি ১২৮ জিবি ও ১৬ জিবি (৮ জিবি এক্সটেন্ডেড র্যাম) যার দাম ১৭ হাজার ৯৯০ টাকা। এছাড়া ১২৮ জিবি ও ৮ জিবির (৪ জিবি এক্সটেন্ডেড র্যাম) স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬৯০ টাকা।










