আগামী বছরের শুরুতেই বাজারে আসবে সনি গ্রুপের পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। নতুন হেডসেটটি প্লে স্টেশন ফাইভ ভিডিও গেম সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। সম্প্রতি সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের (এসআইই) এক টুইটবার্তায় বলা হয়, ২০২৩ সালের শুরুর দিকে প্লে স্টেশন ভিআর ২ প্রধান বাজারগুলোয় উন্মোচন হতে যাচ্ছে। তবে এক লাইনের ওই বার্তায় এর দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। প্লে স্টেশন ভিআর ২০১৬ সালের অক্টোবরে বাজারে আসে। পিএসভিআর ২ হেডসেটটি এর সিকুয়াল, যা আগামী বছর বাজারে আসবে। নিক্কেই এশিয়া
২০২৩-এ আসছে সনির নতুন প্রজন্মের ভিআর হেডসেট
আগামী বছরের শুরুতেই বাজারে আসবে সনি গ্রুপের পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। নতুন হেডসেটটি প্লে স্টেশন ফাইভ ভিডিও গেম সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে।










