দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মাইক্রোসফটের মালিকানাধীন গিটহাবের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এটি মূলত সফটওয়্যারের উন্নয়নে ইন্টারনেট হোস্টিং পরিষেবা দিয়ে থাকে। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটির লক্ষাধিক ডেভেলপার বিভিন্ন সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হন। গিট অপারেশন, এপিআই রিকোয়েস্ট, গিটহাব অ্যাকশনস, প্যাকেজেস, পেজ ও পুল রিকোয়েস্টে সমস্যার শুরু হয়। অ্যাপল, অ্যামাজন, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানও গিটহাব ব্যবহার করে থাকে। দ্য ভার্জ
গিটহাবের কার্যক্রম পুনরায় চালু
দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মাইক্রোসফটের মালিকানাধীন গিটহাবের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এটি মূলত সফটওয়্যারের উন্নয়নে ইন্টারনেট হোস্টিং পরিষেবা দিয়ে থাকে।










