ভারতে চিপ প্যাকেজিং কারখানা স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রন টেকনোলজি। এ লক্ষ্যে সেখানে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে কোম্পানিটি। এ বিষয়ে ব্লুমবার্গ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সে সময় ঘোষণা দেয়া হতে পারে বলে জানানো হয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে। রয়টার্স