সাইবার হামলার শিকার হয়েছে পোল্যান্ডে থাকা টি-মোবাইলের ইউনিট। তবে এতে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি এবং ক্রিটিক্যাল সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়নি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস হামলার শিকার হয়েছে। এর মাধ্যমে হ্যাকাররা অত্যধিক ডাটা ট্রাফিক সরবরাহের মাধ্যমে নেটওয়ার্ক ব্যবস্থা অচল করার চেষ্টা করে। এটি টি-মোবাইলের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা। হামলার বিষয়ে তদন্ত চলছে। রয়টার্স