বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো শাওমির নতুন ট্যাবলেট শাওমি প্যাড ৫। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিসকর্মী সকলকেই ট্যাবটি আকর্ষনীয় সেবা দেবে বলে দাবি চীনা প্রযুক্তি জায়ান্টটির।
শাওমি প্যাড ৫ ট্যাবলেটে এর ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যেকোনো ডকুমেন্টস স্ক্যান করে সহকর্মী বা সহপাঠীদের সঙ্গে শেয়ার করা যাবে। ডিভাইসটি শাওমি স্মার্টপেনও সাপোর্ট করে। ফলে খুব সহজেই কোনো কিছু এডিট করা যাবে। এর সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে করা যাবে ভিডিও কনফারেন্স, যাতে সাপোর্ট করবে ১০৮০ পিক্সেল ভিডিও।
শাওমি প্যাড ৫ ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির ডব্লিউকিউএইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে ন্যাচারাল কালারে আরো ডিটেইল কনটেন্টসহ ছবি। সাপোর্ট করবে ডলবি ভিশন, শাওমি প্যাড ৫ ট্যাবে পাওয়া যাবে প্রিমিয়াম এইচডিআর দেখার অভিজ্ঞতা, যা ছবিতে আনবে আরো আল্ট্রা-ভিভিড, অসাধারণ উজ্জ্বলতা, কনট্রাস্ট, গেসমেন্ট এবং কালার, যা আপনি পর্দায় আগে কখনো দেখেননি। এর ডিসপ্লে ব্লু লো লাইট মোড আপনার প্রাণবন্ত দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
পড়াশোনা, কাজ, বিনোদনসহ সবকিছুই একসঙ্গে পাওয়া যাবে শাওমি প্যাড ৫ ট্যাবলেটে। এতে থাকছে ৭ ন্যানোমিটারের হাই-পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। এর সর্বোচ্চ ক্লকস্পিড ২.৯৬ গিগাহার্জ। এটি দিয়ে ব্যবহারকারীরা সবসময় সংযুক্ত থাকতে পারবেন। ট্যাবটিতে থাকছে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা। সেজন্য এতে দেয়া হয়েছে ৮৭২০ এমএএইচ ব্যাটারি।
শাওমি প্যাড ৫ ট্যাবে এর কোয়াড স্পিকারের মাধ্যমে আপনি স্টেরিও সাউন্ডে গান শুনতে পারবেন, এমনকি লাউডেও শোনা যাবে গান। মোট কথা, এর ডলবি অ্যাটমসে আপনি একটি চমত্কার অডিওতে পাবেন অপ্রতিরোধ্য ডিটেইল এবং প্রকৃত কিছু শোনার অভিজ্ঞতা। বাংলাদেশে দুটি কালার কসমিক গ্রে এবং পার্ল হোয়াইট ভ্যারিয়েন্টে ২ নভেম্বর থেকে শাওমি প্যাড ৫ পাওয়া যাবে দেশের সব অথরাইজড শাওমি স্টোরে। ট্যাবলেটটির খুচরা মূল্য ৬+১২৮ জিবি ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৬+২৫৬ জিবি ৩৩ হাজার ৯৯৯ টাকা।










