ইউক্রেনে ইন্টারনেট সংযোগ প্রদানে এখন পর্যন্ত পাঁচ হাজার স্টারলিংক স্যাটেলাইট পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ইউসেইড)। ইলোন মাস্কের স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে এগুলো পাঠানো হয়েছে। স্টারলিংকের টার্মিনালগুলো একজন ব্যবহারকারীকে কোনো প্রকার কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে শক্তিশালী ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। প্রতিষ্ঠানটি জানায়, স্পেসএক্স ৩ হাজার ৬৬৭টি টার্মিনাল অনুদান হিসেবে দিয়েছে। অন্যদিকে ইউসেইড ১ হাজার ৩৩৩টি টার্মিনাল কিনেছে। রয়টার্স
ইউক্রেনে ৫ হাজার স্যাটেলাইট পাঠিয়েছে ইউসেইড
ইউক্রেনে ইন্টারনেট সংযোগ প্রদানে এখন পর্যন্ত পাঁচ হাজার স্টারলিংক স্যাটেলাইট পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ইউসেইড)।










