গুগলের তৈরি ব্রাউজার ক্রোম ব্যবহার করে এখন থেকে আগের চেয়েও দ্রুতগতিতে কোনো কিছু খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। সার্চ ইঞ্জিনটির অমনিবক্স (ব্রাউজারের অ্যাড্রেস ও সার্চ বার) আপডেট করার ফলে এ সুবিধা পাবেন ক্রোম ব্যবহারকারীরা। খবর টেক রাডার।
ক্রোমের প্রডাক্ট ম্যানেজার ইয়ানা ইউশকিনার এক পোস্টে এমনটা জানা যায়। পোস্টে উল্লেখ করা হয়, অনুসন্ধানের ফলাফল প্রিফেটেক করার সময় থেকে বর্তমানে ক্রোমে কোনো কিছু অনুসন্ধান করা এখন আরো সহজ।
অমনিবক্সে কোনো বিষয় বা ওয়েব অ্যাড্রেস অনুসন্ধানের সময় সম্ভাব্য সব ফলাফল প্রদর্শন করে থাকে গুগল। তবে এক্ষেত্রে অটোকমপ্লিট সার্চেস অ্যান্ড ইউআরএলস অপশনটি সেটিংসে গিয়ে চালু করে নিতে হবে। এ পদ্ধতি অনুসন্ধানের মাত্রাকে আরো দ্রুত ও কার্যকর করে তোলে। এ সুবিধার ফলে ব্যবহারকারীদের পুরো বিষয় বা ওয়েব অ্যাড্রেসটি টাইপ করার প্রয়োজন হয় না এবং খুব সহজেই তাদের প্রত্যাশিত ফলাফল পেয়ে যায়।
গুগল জানায়, বর্তমানে আগের চেয়ে চার গুণ দ্রুতগতিতে তারা অনুসন্ধানের ফলাফল ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে পারবে। অমনিবক্সে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ করার ৫০০ মিলিসেকেন্ডের মধ্যেই ক্রোম সম্ভাব্য ফলাফল তুলে ধরবে। তবে এ সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম বাছাই করে নিতে হবে। এর মাধ্যমে বিভিন্ন উত্তর প্রদানকারী ওয়েবসাইটগুলো এ ফিচারের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কোয়্যারি সাজেশন ক্রোমের সার্ভারে প্রেরণ করবে।
পাশাপাশি মার্চে উন্মুক্ত করা ক্রোমের এম৮৯ ভার্সনে আগের তুলনায় মেমোরি ইউজেস ও পারফরম্যান্সের উন্নতি ঘটিয়েছে গুগল।










