চীনের অ্যান্ট গ্রুপের একটি প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন দল তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করছে। অভ্যন্তরীণভাবে যা বর্তমানে ‘জিনি’ নামে পরিচিত। অ্যান্ট গ্রুপের এক মুখপাত্র গতকাল এক চীনা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে মডেলটির প্রকাশ্যে উন্মোচন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদন বলছে, গত তিন বছরে চীনা সংস্থাগুলো দেশীয়ভাবে ৭৯টি এলএলএম চালু করেছে। রয়টার্স
নিজস্ব এলএলএম নিয়ে কাজ করছে অ্যান্ট গ্রুপ
চীনের অ্যান্ট গ্রুপের একটি প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন দল তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করছে।










