ফেব্রুয়ারির শেষে বাজারে উন্মোচনের পর পরই হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেকের চাহিদা বাড়তে থাকে। সে সময় যারা প্রি-বুকিং দিয়েছিল তাদের ডিভাইস সংগ্রহে ই-মেইল পাঠানো হতো। ই-মেইলের পরিপ্রেক্ষিতে চাহিদা বাড়ায় গেমিং ডিভাইসটির সরবরাহ বাড়াচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। খবর এনগ্যাজেট।

সম্প্রতি দেয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের হ্যান্ডহেল্ডে গেমিং পিসি স্টিম ডেকের সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে কী পরিমাণ ডিভাইস সরবরাহ করা হবে তার সুনির্দিষ্ট কোনো পরিমাণ জানা যায়নি। ডিভাইস আসা মাত্রই প্রতিষ্ঠানটি প্রি-বুকিং দেয়া গ্রাহকদের কাছে ই-মেইল পাঠানো শুরু করবে বলে জানা গেছে।

স্টিম ডেক ডিভাইস যারা কিনবে, তাদের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিককে মাসের হিসাবে বোঝানোর জন্য প্রডাক্ট পেজেও পরিবর্তন এনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। যদি কেউ আজ নতুন ডিভাইস অর্ডার করতে চায় তাহলে তাকে পেজ থেকে অক্টোবর বা তার পরের যেকোনো মাসে ডিভাইসটি অর্ডারের কথা জানানো হবে। মূলত গ্রাহকদের হাতে কম সময়ের মধ্যে স্টিম ডেক ডিভাইস পৌঁছে দিতে কাজ করছে ভালভ।