বাংলাদেশ চতুর্থবারের মতো বিগেস্ট ওয়ান ডে সেল ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন (১১.১১) আয়োজন করতে যাচ্ছে আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
২০০৯ সালে আলিবাবা গ্রুপ প্রথম এ ক্যাম্পেইন শুরু করে। বাংলাদেশে ২০১৮ সালে প্রথম এটি আয়োজিত হয়। আন্তর্জাতিক ক্যাম্পেইনটি ২০১২ সালে আমেরিকার ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডেকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্টে পরিণত হয়। আগামী ১১ নভেম্বর ক্যাম্পেইনটি শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে।
দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ আড়াই কোটিরও বেশি পণ্যের সমাহার থাকবে। যেখানে ক্রেতারা একটি পরিপূর্ণ অনলাইন শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন। মিস্ট্রি বক্স, সারপ্রাইজ ভাউচার, ১ টাকা গেম, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজ্যান্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক—সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, বিগ বাই উইন, ১১’ও ক্লক ডিলস ও অ্যাড টু কার্ট গিভওয়েসহ এ ক্যাম্পেইনে অসংখ্য আকর্ষণীয় অফার রয়েছে।
এ বছরের ১১.১১ ক্যাম্পেইনে সেরা ডিলের সঙ্গে নতুন রেকর্ড গড়তে তৈরি রয়েছে দারাজের প্রায় ৪০ হাজার সেলার। এবারের ক্যাম্পেইন আগের সব রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, বিগত সব বছরে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আমরা অসাধারণ সফলতা অর্জন করেছি। আমরা আশাবাদী, এবারের ক্যাম্পেইনটিও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব। দারাজের ক্রেতা ও ফ্যানরা চমত্কার এ সুযোগটি কাজে লাগিয়ে দুর্দান্ত ছাড় ও অফারে সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।










