আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ নিয়ে এসেছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ। সর্বোচ্চ ৫২ শতাংশ মূল্যহ্রাসে ব্র্যান্ডগুলোর স্মার্টওয়াচ পাওয়া যাবে। সম্প্রতি দারাজের অন্যতম সেলার সেন্টার পার্টনার সেলেক্সট্রা লাইফস্টাইল শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্মার্টওয়াচগুলো। 

ব্লুটুথ কলিংসহ টাইটান টক মডেলটির ১ দশমিক ৩৯ ইঞ্চি স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৪৫৪ বাই ৪৫৪ অ্যামলেড ডিসপ্লে। এর রেগুলার মূল্য ২০ হাজার ৯৯৫ টাকা। ৩৩ শতাংশ মূল্যহ্রাসে পাওয়া যাবে ১২ হাজার ৮৯৯ টাকায়। টাইটান টক-এস মডেলে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এর মূল্য ১৮ হাজার ৯৯৫ টাকা। মূল্যহ্রাসে পাওয়া যাবে ১০ হাজার ৪৯৯ টাকায়।

ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো মডেলটির রেগুলার মূল্য ৮ হাজার ৯৯৫ এবং দারাজের ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে মাত্র ৪ হাজার ২৯৯ টাকায়। অন্যদিকে ফাস্ট্র্যাক রিফ্লেক্স নাইট্রো মডেলটির মূল্য ৯ হাজার ৯৯৫ টাকা। ফ্ল্যাশ সেলে ৫ হাজার ৪৯৯ টাকায় কেনা যাবে। রিফ্লেক্স নাইট্রো মডেলে রয়েছে ১.৮ ইঞ্চি আলট্রা ভিইউ ডিসপ্লে। কালো রঙের সিলিকন স্ট্র্যাপ ম্যাটেরিয়ালের স্মার্টওয়াচে রয়েছে চারটি সেন্সর। ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো মডেলটির রেগুলার মূল্য ১১ হাজার ৯৯৫ টাকা। ফ্ল্যাশ সেলের মাধ্যমে ৭ হাজার ৩৯৯ টাকায় কেনা যাবে। রিফ্লেক্স হেলো মডেলটিতে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির টিএফটি-এলসিডি ডিসপ্লে। স্মার্ট ওয়াচটি দিয়ে ক্যামেরা, মিউজিক ও এআই ভয়েস অ্যাসিসট্যান্ট নিয়ন্ত্রণ করা যাবে।