ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের স্টিকার তৈরির সুযোগ দিচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে বিল্ট ইন স্টিকার ব্যবহারের সীমাবদ্ধতা আর থাকছে না। প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্ট ও ডেস্কটপ অ্যাপের জন্য কাস্টম স্টিকার ক্রিয়েটর চালু করেছে প্লাটফর্মটি। অ্যাটাচ স্টিকার ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের ছবি আপলোড করতে পারবেন। এরপর চাইলে ছবির ওপর ইমোজি, লেখা বসানো, ছবি কাটা এমনকি ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে। এনগ্যাজেট
স্টিকার তৈরির সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ
ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের স্টিকার তৈরির সুযোগ দিচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে বিল্ট ইন স্টিকার ব্যবহারের সীমাবদ্ধতা আর থাকছে না।










