২০১৯-২০ সালের মধ্যে বাজারজাত করা আরো ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য হারমনি অপারেটিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ে নোভা ১০ এসই, অনর ৩০, অনর ভি৩০, অনর ৩০ প্রো, অনর ভি৩০ প্রো, অনর ৩০ প্রো প্লাস ও অনর প্লে৪ প্রোতে হারমনিওএস ৩-এর অফিশিয়াল ভার্সন চালু করা হবে। প্রতিষ্ঠানটির বর্তমান গ্রাহক সহজেই অপারেটিং সিস্টেম আপডেট করতে পারবেন। সেলফোনের সেটিংস থেকে সিস্টেম আপডেটে প্রবেশ করে সফটওয়্যার আপডেটে গেলেই নতুন অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে। গিজমোচায়না