হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ তাদের ফিচার ‘ডিলিট ফর এভরিওয়ান’-এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই শোনা গিয়েছে। পাশাপাশি আরেকটি প্রতিবেদন মারফত জানা গিয়েছে, মেটা নিয়ন্ত্রিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের তরফে একটি নতুন ভিডিও প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে আইওএস ভার্সনে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ-জাতীয় আরো সোস্যাল মিডিয়া প্লাটফর্মের ভিডিও নিয়ে কাজ হবে। খবর গ্যাজেটস নাউ।
২০১৭ সালে মেসেজ ডিলিট করার জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’
ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে এ ফিচারের জন্য ৭ মিনিট সময়সীমা ছিল। কয়েক মাস পর এ সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টার বেশি করা হয়। শোনা যাচ্ছে, এবার ‘ডিলিট ফর এভরিওয়ান’
ফিচারের ক্ষেত্রে সময়সীমা আরো বাড়ানো হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘ডিলিট ফর এভরিওয়ান’
ফিচারের সময়সীমা বাড়ানো হচ্ছে।










