সরকার ও নিয়ন্ত্রক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সব ধরনের অভ্যন্তরীণ নথি ও যোগাযোগ তথ্য সংরক্ষণে কর্মীদের নির্দেশ দিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। মিডিয়া জায়ান্টটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন। এর পরই সমালোচনা শুরু হয়। তিনি জানান, ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে মুনাফাকেই বেশি প্রাধান্য দিয়েছে। এক মুখপাত্র জানান, সম্প্রতি ফেসবুক সব কর্মীর কাছে আইনি হোল্ড নোটিস পাঠিয়েছে। রয়টার্স