২০২১ সালে বাজারজাত করা স্মার্ট টেলিভিশনে বিভিন্ন প্রচলিত প্রতিষ্ঠানের ক্লাউড গেমিং থেকে শুরু করে স্ট্রিমিং পরিষেবা চালু করতে যাচ্ছে স্যামসাং। এর মধ্যে এক্সবক্স ক্লাউড গেমিং, এনভিডিয়া জিফোর্স নাউসহ বিভিন্ন পরিষেবা রয়েছে। অতিরিক্ত কোনো ডিভাইস বা কনসোল ছাড়া টেলিভিশনে সরাসরি গেম স্ট্রিমিংয়ের সুবিধা দিচ্ছে বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান। এসব কার্যক্রম মূলত ক্লাউডনির্ভর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্যামসাং জানায়, ২০২১ সালে বাজারজাত করা স্মার্ট টিভিগুলোয় গেম স্ট্রিমিং ফিচার চালু করা হচ্ছে। টেকটাইমস