শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এ অবস্থায় মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
আজ সোমবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করা হয়েছে।










