বেঙ্গালুরুর ইন্দিরানগরে একটি নতুন ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স স্টোর চালু করেছে ভিভো। পাঁচ হাজার বর্গফুটের বিশাল একটি স্টোরের গ্রাউন্ড ফ্লোরে প্রডাক্ট এক্সপেরিয়েন্স জোন ও প্রথম তলায় একটি সার্ভিস সেন্টার রয়েছে। ভিভোর পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তাদের ৬৫০টি এক্সক্লুসিভ স্টোর চালু করার লক্ষ্য রয়েছে। ব্যবহারকারীরা এখানের গেমিং এক্সপেরিয়েন্স জোনে আল্ট্রা গেম মোড ট্রাই করতে পারবে। এছাড়া উন্নত গেমিং এক্সপেরিয়েন্স করার জন্য গেম সেটিংস পরিবর্তন করা যাবে। —গিজমোচায়না