নিরাপত্তানির্ভর অনলাইন ব্রাউজার ডাকডাকগোর ই-মেইল নিরাপত্তা পরিষেবার বেটা ভার্সন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এখন ব্যবহারকারীরা ফ্রিতে ডাক ডট কম ডোমেইন ব্যবহার করে ই-মেইল অ্যাড্রেস তৈরি করতে পারবে এবং ইনবক্সে আসার আগেই ই-মেইল অনুসরণকারীদের ব্লক করতে পারবে। খবর ইটিটেলিকম।

ডাকডাকগো ই-মেইল নিরাপত্তা পরিষেবা মূলত একটি ফ্রি ই-মেইল ফরোয়ার্ডিং সার্ভিস, যেটি দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের লুকানো অনুসরণকারীদের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে এবং আনলিমিটেড ইউনিক ই-মেইল অ্যাড্রেস তৈরিতে সহায়তা করে। এক্ষেত্রে ই-মেইল পরিষেবা প্রতিষ্ঠান বা অ্যাপ পরিবর্তনের প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটি জানায়, আমরা লিংক ট্র্যাকিং প্রটেকশনের মতো আরো কিছু ফিচার যুক্ত করেছি। যেটি ই-মেইলের লিংক অনুসরণ প্রতিহত করে। এছাড়া এতে এনক্রিপশন ছাড়া ই-মেইল লিংকে থেকে সুরক্ষা প্রদানে স্মার্টার এনক্রিপশন সুবিধাও রয়েছে।