স্বাস্থ্য গবেষণার জন্য একটি সুপারকম্পিউটার আনতে যাচ্ছে তাইওয়ানের দ্য ন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউট (এনএইচআরআই)। তাইওয়ানভিত্তিক কম্পিউটার নির্মাতা কোম্পানি আসুস ও মার্কিন কম্পিউটার সিস্টেমস ডিজাইন কোম্পানি এনভিডিয়া যৌথভাবে সুপারকম্পিউটারটি তৈরি করবে। এনভিডিয়ার এআই সুপারকম্পিউটার প্রযুক্তি, এআই মডেল ও আসুসের ক্লাউড দক্ষতাকে কাজে লাগিয়ে তাইওয়ানের প্রথম সুপারকম্পিউটারটি নির্মিত হবে। চিকিৎসা খাতে এ সুপারকম্পিউটার ব্যবহার করবে এনএইচআরআই। এক প্লাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামার ও ডাটা সায়েন্টিস্টরা প্রয়োজনীয় সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। তাইওয়ান নিউজ