অর্থের বিনিময়ে রাজনৈতিক বক্তব্য প্রচার করেন এমন ইনফ্লুয়েন্সারদের বাধা দেবে টিকটক। মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ প্রস্তুতি নিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৯ সালে অর্থের বিনিময়ে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করে টিকটক। কিন্তু ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার ঠিকই চলছিল। এবার সেটির বিরুদ্ধেই মূলত পদক্ষেপ নিল টিকটক। রয়টার্স