ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২১-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে এ নির্বাচন আয়োজন হয়। পরিচালক পদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বাবু, এমপি। আইএসপিএবির ২০২১-২৩ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পান সাধারণ সদস্য শ্রেণী থেকে মো. ইমদাদুল হকের নেতৃত্বে টিম ফরওয়ার্ডের পূর্ণ প্যানেল (নয়জন)। এ প্যানেল থেকে চারজন সহযোগী সদস্যসহ ১৩ জন পরিচালক নির্বাচিত হন।