জনপ্রিয় শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের বিকল্প প্লাটফর্ম হিসেবে রাশিয়ায় যাত্রা শুরু হয়েছে ইয়াপ্পির। বর্তমানে রাশিয়ায় মাসিক টিকটক ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। চীনা কোম্পানিটির সঙ্গে টেক্কা দিতে ইয়াপ্পি নিয়ে আসছে রাশিয়াভিত্তিক গ্যাজপ্রম-মিডিয়া। দেশে বিদেশী কোম্পানির প্রভাব ঠেকাতে জনপ্রিয় প্লাটফর্মগুলোর স্থানীয় বিকল্প নিয়ে আসছে রাশিয়া। বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপটি। গ্যাজেটস নাউ