মধ্য টেক্সাসে নতুন একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনে ১৬ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রন টেকনোলজিস। রাজ্য সরকারের কাছে দায়ের করা কর রেয়াতের আবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অস্টিনের ৪৮ কিলোমিটার দক্ষিণে লকহার্টে নতুন কারখানা নির্মাণ করতে যাচ্ছে মাইক্রন। নতুন কারখানা স্থাপনে কর রেয়াত সুবিধার জন্য টেক্সাসের নিয়ন্ত্রকের কার্যালয়ে চলতি মাসের শুরুতে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি।

আবেদনের তথ্যানুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ১৬ হাজার কোটি ডলার ব্যয়ে কারখানাটির নির্মাণকাজ শুরু হবে।