ওমিক্রনের সংক্রমণ আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কর্মীদের অফিসে আসার নির্দেশনা পিছিয়ে দিয়েছে আলফাবেটের প্রতিষ্ঠান গুগল। পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে বাধ্যতামূলক নির্দেশনা নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত আগস্টে গুগল আশা প্রকাশ করে জানিয়েছিল, ১০ জানুয়ারি থেকে কর্মীরা সপ্তাহে তিনদিন কর্মদিবসের পরিকল্পনা গ্রহণ সাপেক্ষে কর্মক্ষেত্রে যোগ দেবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র অনির্দিষ্টকালের জন্য কর্মক্ষেত্রে ফেরার নির্দেশনা প্রত্যাহারের ব্যাপারে জানিয়েছেন। রয়টার্স
অফিসে ফেরার নির্দেশনা পেছাল গুগল
ওমিক্রনের সংক্রমণ আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কর্মীদের অফিসে আসার নির্দেশনা পিছিয়ে দিয়েছে আলফাবেটের প্রতিষ্ঠান গুগল। পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে বাধ্যতামূলক নির্দেশনা নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।










