আইফোনের জন্য চালুর এক মাসের মাথায় ম্যাকবুককেও সেলফ রিপেয়ার প্রোগ্রামে যুক্ত করল অ্যাপল। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের বাসা থেকে ম্যাকবুক ল্যাপটপ ঠিক করার জন্য প্রয়োজনীয় টুলের পাশাপাশি সার্ভিসিং সংক্রান্ত প্রশিক্ষণ দেবে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, এখন থেকে রিপেয়ারের জন্য অরিজিনাল যন্ত্রাংশ ও টুল পাওয়া যাবে। গ্রাহকরা একবার ব্যবহারের জন্য ৪৯ ডলার ব্যয়ে টুল কিনতে বা ভাড়া নিতে পারবে। —রয়টার্স