ব্যবহারকারীদের সুবিধার্থে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস আপডেট দেয়ার ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকে বের না হয়েই তাদের স্টোরি ও স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। খবর টেকটাইমস।

আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বেটার ২৩.৭.০.৭৫ ভার্সনে ফিচারটির বিষয়ে জানতে পেরেছে ওয়াবেটাইনফো। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা ফেসবুকের স্ট্যাটাস আপডেট শেয়ারের বিষয় দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবে।

ফিচারটি অপশনাল হিসেবে আসবে ও বন্ধ থাকবে। ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি চালু করতে পারবে। এছাড়া যখন খুশি এটি বন্ধ করে দেয়া যাবে। ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

মিন্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ ফিচারের পাশাপাশি মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি চ্যানেলস নামের আলাদা একটি টুলের উন্নয়নে কাজ করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের মানুষদের কাছ থেকে প্রতিদিনের আপডেট পাবে। স্ট্যাটাস ট্যাবে থাকা আপডেটস অপশন থেকে ফিচারটিতে প্রবেশ করা যাবে। হোয়াটসঅ্যাপে যে চ্যানেল থাকবে সেখানে কোনো ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা নেই। তবে চ্যানেলে যে কথোপকথন হবে সেগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে না।