অ্যাপলভিনস করপোরেশনের ১ হাজার ৭৫৪ কোটি ডলারের অধিগ্রহণ অফার প্রত্যাখ্যান করেছে গেমিং সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান ইউনিটি সফটওয়্যার। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি আয়রনসোর্স অধিগ্রহণের বিষয়ে পূর্বনির্ধারিত পরিকল্পনা নিয়ে কাজ করবে। অ্যাপ মনিটাইজ পর্যবেক্ষণে ডেভেলপারদের সহায়তা করে আয়রনসোর্স। এর প্রতিযোগী হিসেবে অ্যাপলভিনস গত সপ্তাহে অল-স্টক ডিলের অধীনে ইউনিটি অধিগ্রহণের প্রস্তাব দেয়। এর মাধ্যমে ৪৪০ কোটি ডলারে তেলআবিবভিত্তিক আয়রনসোর্স অধিগ্রহণের প্রস্তাবটি বাদ পড়ে যায়। রয়টার্স