চলতি মাসের শেষের দিকে বাজারে আসবে শাওমি ১২ সিরিজের নতুন ফোন। তার আগে আজ উন্মোচন হচ্ছে শাওমি ১১ লাইট এডিশন (এলই)। ২০২১-এর শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল শাওমি ১১ লাইট ৫জি এনই ফোন। বিশ্লেষকদের ধারণা, এ ফোনেরই চীনা ভার্সন হতে চলেছে শাওমির ১১ এলই। খবর গিজমোচায়না।
শাওমির একটি রিপোর্টে বলা হয়েছে, তাদের আসন্ন এমআই ১১ এলই ফোনের কোডনাম হতে চলেছে ‘লিসা’। দুই সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে এমআই ১১ এলই ফোনের নাম। বিশ্লেষকদের ধারণা, এমআই ব্র্যন্ডিং বাদ দিয়েছে, বরং শাওমি ১১ এলই ৫জি নামে চীনে লঞ্চ হতে পারে এ ফোন। কারণ শাওমি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে তারা তাদের এমআই ব্র্যান্ড নাম সব পণ্য থেকে সরিয়ে দেবে।
শাওমি ১১ লাইট ৫জি এলই ফোনে যে ফিচার থাকতে পারে: ডুয়াল সিমের (ন্যানো) এ ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫-এর সাহায্যে। এ ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০ বিট ফ্ল্যাট পলিমার ওএলইডি ট্রু কালার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডিআর ১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট।
শাওমির নতুন এ স্মার্টফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। শাওমি ১১ লাইট ৫জি এলই ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার ও ৫ মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো শুটার। এছাড়া রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪২৫০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।










