নিউইয়র্ক টাইমস ক্রসওয়ার্ড অ্যাপেও পাওয়া যাবে ওয়ার্ডল। অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। ওয়ার্ডলের ফিচারগুলো ক্লোন করে এমন বেশকিছু অ্যাপ্লিকেশন থাকার পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটি। খবর টেকটাইম।

নিউইয়র্ক টাইমস অ্যাপটিতে এখন বেশকিছু গেম যেমন—ক্রসওয়ার্ড, স্পেলিং বি, দ্য মিনি এবং সম্প্রতি যুক্ত করা ওয়ার্ডল পাওয়া যাবে। ফলে খেলোয়াড় ও গ্রাহকরা একটি অ্যাকাউন্ট তৈরি করে তিনটি ভিন্ন রকম গেমিংয়ের গেমপ্লে ট্র্যাক করতে পারবে। ওয়ার্ডলের ক্ষেত্রে সেখানে ব্যবহারকারীর কোনো স্কোর বা স্ট্রেক হারাবে না। কারণ সেটা অটোমেটিক অ্যাপ্লিকেশনের ভেতরে সংরক্ষিত থাকবে।

সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য এ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে বিনামূল্যে। তবে সাতদিন বিনামূল্যে ট্রায়ালের পরে গেমারদের সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হবে। সাবস্ক্রিপশনের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার পরিশোধ করতে হবে আর বার্ষিক হিসেবে পরিশোধ করতে হবে ৩৯ দশমিক ৯৯ ডলার।