দক্ষিণ কোরিয়াভিত্তিক নতুন একটি চিপ উৎপাদন কেন্দ্র অধিগ্রহণ করতে যাচ্ছে এসকে হাইনিক্স। ৫৭ হাজার ৬০০ কোটি ওন বা ৪৯ কোটি ২৪১ লাখ ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এসকে হাইনিক্স জানায়, ৮ ইঞ্চি প্রযুক্তির এ কেন্দ্রে পাওয়ার ম্যানেজমেন্ট চিপ, ডিসপ্লে ড্রাইভার এবং মাইক্রোকন্ট্রোলার ইউনিট নিয়ন্ত্রণকারী সেমিকন্ডাক্টর উৎপাদন করা হয়। অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কারখানার সক্ষমতা বাড়াতে পারবে বলে জানিয়েছে। রয়টার্স
নতুন চিপ উৎপাদন কেন্দ্র অধিগ্রহণে এসকে হাইনিক্স
দক্ষিণ কোরিয়াভিত্তিক নতুন একটি চিপ উৎপাদন কেন্দ্র অধিগ্রহণ করতে যাচ্ছে এসকে হাইনিক্স। ৫৭ হাজার ৬০০ কোটি ওন বা ৪৯ কোটি ২৪১ লাখ ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।










