১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ভারতের বাজারে নতুন পণ্য উন্মোচন করেছে পর্ট্রনিকস। হারমোনিকস টুইনস এস৬ স্মার্ট ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড এটি। ডিজাইন, ব্যবহার অভিজ্ঞতা ও ফিচারের দিক থেকে এটি একেবারেই আলাদা। হারমোনিকস টুইনস এস৬ ইয়ারবাডে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার দেয়া হয়েছে। যার মাধ্যমে ভালো মানের শাব্দিক অভিজ্ঞতা পাওয়া যায়। এতে অ্যাডভান্সড ব্লুটুথ ভার্সন ৫.৩ চিপ ব্যবহার করা হয়েছে, যা বিরতিহীন সংযোগ দেয়। গান শোনার পাশাপাশি অডিও কলে কথা বলার ক্ষেত্রেও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। এজন্য এতে চারটি ডেডিকেটেড মাইক্রোফোন ও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ইএনসি) দেয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এটি আলাদা। ইউএসবি-সি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক হবে। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ও টাচ কনট্রোল রয়েছে। ওজনে হালকা হওয়ায় ব্যবহারও আরামদায়ক। কালো ও সাদা রঙের ইয়ারবাডটি বিশেষ ছাড়ে ১ হাজার ৯৯ রুপি বা ১৩ ডলারে কেনা যাবে। গিজমোচায়না