গুগলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন অ্যামাজনের সাবেক নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স স্পিনেলি। অ্যামাজনে তিনি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিটে কাজ করেছেন। গুগলে যোগদানের আগে অ্যালেক্স লাইভপারসনে কাজ করেছেন। লাইভপারসন মূলত গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চ্যাটবট তৈরি করে। গত মে মাসে কন্টাক্ট সেন্টার এজেন্টগুলোকে আরো ব্যবহার উপযোগী করে তুলতে গুগলের ক্লাউড পরিষেবা ব্যবহারে নতুন চুক্তি করে লাইভপারসন। বিজনেস টাইমস
গুগলের ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যামাজনের অ্যালেক্স
গুগলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন অ্যামাজনের সাবেক নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স স্পিনেলি। অ্যামাজনে তিনি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিটে কাজ করেছেন।










