রেডমি ও পোকোর মতো সাব-ব্র্যান্ড বাজারে এনে দারুণ সফলতা পেয়েছে শাওমি। কোম্পানিটি এবার প্রযুক্তিপ্রেমীদের লক্ষ্য করে সম্পূর্ণ নতুন একটি সিরিজের ডিভাইস বা সাব-ব্র্যান্ড প্রবর্তন করতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাতে দ্য মোবাইল ইন্ডিয়ান জানায়, কোয়ালকম ৭০০ সিরিজের প্রসেসর দিয়ে নতুন সাব-ব্র্যান্ডটি চালু হতে পারে। কাস্টমাইজেশন সুবিধাসহ ওই সিরিজের ফোনগুলোয় তিনটি বড় আপডেট এবং চার বছরের সুরক্ষা প্যাচের আশ্বাস থাকবে। তবে সাব-ব্র্যান্ডটির নাম কী হতে যাচ্ছে তা নিশ্চিত করেনি দ্য মোবাইল ইন্ডিয়ান। —গিজমোচায়না