ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ও ক্রিপ্টো মাইনারদের জিপিইউর চাহিদায় ভর করে গত বছর বেশ চাঙ্গা ছিল এএমডির বাজার। কিন্তু চলতি বছর সেই ধারা অব্যাহত রাখতে পারছে না মার্কিন কোম্পানিটি। ডাটা সেন্টার ও গেমিংয়ে দাঁড়িয়ে আয় বেশি হলেও গত বছরের তুলনায় মুনাফা ৯৩ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এএমডির আয়-ব্যয়ের উপাত্তে দেখা গিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের মোট আয় হয়েছে ৫৬০ কোটি ডলার এবং নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২১ সালের একই প্রান্তিকে এএমডির মোট আয় ও নিট মুনাফা হয়েছিল যথাক্রমে ৪৩০ কোটি ও ৯২ কোটি ৩০ লাখ ডলার। এএমডি বলছে, পিসি বাজারে চাহিদায় শ্লথগতিতে আয়ে নির্ধারিত লক্ষমাত্রায় পৌঁছতে পারেনি তারা। দ্য ভার্জ
পিসির চাহিদায় কমায় এএমডির মুনাফায় বড় পতন
ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ও ক্রিপ্টো মাইনারদের জিপিইউর চাহিদায় ভর করে গত বছর বেশ চাঙ্গা ছিল এএমডির বাজার।










