সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ব্যঙ্গকারীদের থেকে ব্যবহারকারীদের সুরক্ষা প্রদানে নতুন ফিচার চালু করবে ইনস্টাগ্রাম। গত বছর ছবি শেয়ারিংয়ের প্লাটফর্মটি একটি ফিচার চালু করেছিল, যার মাধ্যমে কেউ নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে তা ব্লক করে দেয়া যেত। ফিচারটির কার্যকারিতা বাড়ানোর অংশ হিসেবে এখন থেকে অপব্যবহারকারীর সব অ্যাকাউন্ট ব্লক করে দেয়া যাবে। ব্লগপোস্টে ইনস্টাগ্রাম জানায়, নতুন পরিবর্তনের প্রাথমিক ফলের তথ্যানুযায়ী, আমাদের আশা  ব্যবহারকারীদের এখন প্রতি সপ্তাহে অন্তত ৪০ লাখ অ্যাকাউন্ট কম ব্লক করতে হবে। রয়টার্স