বাংলাদেশের গ্রাহকদের হাতে অ্যাপলের সর্বশেষ আইফোন-১৩ সিরিজের স্মার্টফোন তুলে দিতে প্রি-বুকিং অফার নিয়ে এসেছে অনলাইন শপ সেলেক্সট্রা ডট কম ডট বিডি। যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা প্রি-বুক করতে পারবেন।
প্রি-বুকিংয়ে সেলেক্সট্রা শপ গ্রাহকদের বিশেষ উপহার হিসেবে একটি টি-শার্ট, একটি মগ ও একটি চার্জিং অ্যাডাপ্টার দেবে। পাশাপাশি ৩৬ মাস পর্যন্ত সুদবিহীন ইএমআই সুবিধাও পাবেন গ্রাহকরা। মাত্র ১০ হাজার টাকায় সেলেক্সট্রায় প্রি-বুক করা যাবে।
আইফোন-১৩-তে উন্নত ব্যাটারি পারফরম্যান্সের পাশাপাশি অ্যাপলের নিজস্ব ডিজাইনের ফাইভ-কোর জিপিইউ এ১৫ বায়োনিক চিপ রয়েছে। এছাড়াও আইফোন-১৩ প্রো এবং আইফোন-১৩ প্রো ম্যাক্সে প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লেও রয়েছে। চার জিবি র্যামের প্রতিটি মডেলেই থাকছে ১২৮ ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।










