কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা পরিষেবা প্রতিষ্ঠান পলি অধিগ্রহণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্টার ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। ৩৩০ কোটি ডলারে এ অধিগ্রহণের মাধ্যমে এইচপির পোর্টফোলিও আরো সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি হাইব্রিড ওয়ার্ক সলিউশনে প্রতিষ্ঠানটির পরিধি ও বাজার শক্তিশালী করবে। এইচপির সিইও ও প্রেসিডেন্ট এনরিক লরেস বলেন, পলি অবিশ্বাস্যভাবে শক্তিশালী প্রতিভা, ভিন্ন প্রযুক্তি এবং একটি পরিপূরক গো-টু-মার্কেট সিস্টেম সরবরাহ করে। এর মাধ্যমে ক্রমবর্ধমান বাজারে আমাদের অবস্থান আরো শক্তিশালী হবে বলে আমরা মনে করি। —আইএএনএস
৩৩০ কোটি ডলারে পলি অধিগ্রহণ করল এইচপি
কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা পরিষেবা প্রতিষ্ঠান পলি অধিগ্রহণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্টার ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। ৩৩০ কোটি ডলারে এ অধিগ্রহণের মাধ্যমে এইচপির পোর্টফোলিও আরো সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।










