রাউটিং ও সুইচিং (আইপি নেটওয়ার্কস) এবং ফাইভজি (সেলুলার অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস) বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। চার মাস ধরে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং। এ সময় আরো উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম, বুয়েটের কর্মকর্তা প্রমুখ।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন শিক্ষার্থী রাউটিং ও সুইচিং নিয়ে এবং ১০ জন শিক্ষার্থী ফাইভজি নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ) এ কোর্স ডিজাইন করে ও সার্টিফিকেট দিয়ে থাকে, যা বিশ্বব্যাপী স্বীকৃত। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তিন হাজারের বেশি আন্তর্জাতিক প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। একাডেমির লক্ষ্য পরবর্তী ব্যাচগুলোয় ১৯টি আলাদা বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করা। 

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এখন আর একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। এ একাডেমির সঙ্গে হুয়াওয়ের যে সংশ্লিষ্টতা, তার ফলে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছে। অর্জন করতে পারছে আন্তর্জাতিক সনদ, যা তাদের জন্য সুফল বয়ে আনবে।’নিজস্ব প্রতিবেদক I

রাউটিং ও সুইচিং (আইপি নেটওয়ার্কস) এবং ফাইভজি (সেলুলার অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস) বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। চার মাস ধরে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং। এ সময় আরো উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম, বুয়েটের কর্মকর্তা প্রমুখ।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন শিক্ষার্থী রাউটিং ও সুইচিং নিয়ে এবং ১০ জন শিক্ষার্থী ফাইভজি নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ) এ কোর্স ডিজাইন করে ও সার্টিফিকেট দিয়ে থাকে, যা বিশ্বব্যাপী স্বীকৃত। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তিন হাজারের বেশি আন্তর্জাতিক প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। একাডেমির লক্ষ্য পরবর্তী ব্যাচগুলোয় ১৯টি আলাদা বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করা। 

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এখন আর একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। এ একাডেমির সঙ্গে হুয়াওয়ের যে সংশ্লিষ্টতা, তার ফলে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছে। অর্জন করতে পারছে আন্তর্জাতিক সনদ, যা তাদের জন্য সুফল বয়ে আনবে।’