সম্প্রতি ভারতের বাজারে নতুন রেডমি নোট ১১ সিরিজের স্মার্টফোন এনেছে শাওমি। তবে প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিশ্বব্যাপী চিপ সংকটের কারণে নতুন এ সিরিজের উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। খবর ইটি টেলিকম।
শাওমি ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার রঘু রেড্ডি জানান, মাঝারি মূল্যের দুটি স্মার্টফোন নোট ১১ প্রো+ ফাইভজি ও রেডমি নোট ১১ প্রো আমরা বাজারে এনেছি। তবে স্বল্পমূল্যে সরবরাহ করার পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।
তিনি বলেন, আমরা আশাবাদী সরবরাহ পরিস্থিতি আরো উন্নত হবে এবং বছরের প্রথম প্রান্তিকেই তা উন্নত হতে দেখা গেছে। আমরা শতভাগ নিশ্চিত করতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, এ দুটি ডিভাইসের যথেষ্ট সরবরাহ দিতে আমরা সক্ষম হব।
রেড্ডি উল্লেখ করেন, বিশ্বব্যাপী এরই মধ্যে ২৪ কোটির বেশি নোট সিরিজের স্মার্টফোন বিক্রি করা হয়েছে।










